গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Video News পাহাড়ে মধ্যস্থতাকারী কেন্দ্রের, ক্ষুব্ধ মমতার চিঠি মোদীকে

    পাহাড়ে মধ্যস্থতাকারী কেন্দ্রের, ক্ষুব্ধ মমতার চিঠি মোদীকে

    0
    133

    রাজ্যকে অন্ধকারে রেখে পাহাড়ে মধ্যস্থতাকারী নিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিটিএ চুক্তির কথা মনে করিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং, তরাই ডুয়ার্সের মধ্যস্থকারী হিসেবে প্রাক্তন আইপিএস পঙ্কজকুমার সিংকে নিয়োগ করেছে কেন্দ্র। যার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে লেখা ওই চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন গোর্খা সম্প্রদায় এবং গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ বিষয় নিয়ে আলোচনার জন্য অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজকুমার সিংকে কেন্দ্রের তরফে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করা হয়েছে রাজ্যের সঙ্গে কোনও পরামর্শ ছাড়াই।