পিএসসি ভবনের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

0
151
মুদিয়ালিতে পিএসসি ভবনের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার হাতে প্ল্যাকার্ড-পোস্টার নিয়ে বিক্ষোভে সামিল হয়েছিলেন বহু চাকরিপ্রার্থী।
বিক্ষোভকারী আন্দোলনকারীদের দাবি, আগামী ১৬ ও ১৭ নভেম্বর ক্লার্কশিপ পরীক্ষা এক দিনে এক শিফটেই নিতে হবে। স্বচ্ছতা বজায় রাখতে পরীক্ষার শেষে ওএমআর শিটের কার্বন কপি দিতে হবে পরীক্ষার্থীদের।
বিগত দিনে দেখা গেছে পিএসসির প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেই ভয়েতেই যেকোনও মূল্যে রুখতে হবে প্রশ্নফাঁস, দাবি আন্দোলনকারীদের। এই বিভিন্ন দাবিতে মুদিয়ালির শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের পিএসসি ভবনে বিক্ষোভ দেখিয়েছেন পরীক্ষার্থীরা।
ছবি  সৌজন্যে : নিজস্ব