পিকনিকের মেজাজে তৃণমূল কর্মীরা

0
252
PICNIC ER MEJAJE TMC KARMIRA
PICNIC ER MEJAJE TMC KARMIRA
কারও পাতে চিরাচরিত ডিম ভাত, কারও আবার একটু স্পেশাল ফ্রাইড রাইস, কষা মাংস। ধর্মতলায় মঞ্চে যাওয়ার আগে পিকনিকের মেজাজে তৃণমূলের কর্মী সমর্থকরা।
কোথাও লুচির সঙ্গে পাতে পড়েছে লুচি, ঘুগনি বা আলুর দম। আমহার্স্ট স্ট্রিট, ময়দান সহ বিভিন্ন রাস্তার দুধারে জেলা থেকে তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে আসা বাসের লম্বা লাইন। ধর্মতলার মঞ্চে যাওয়ার আগে রাস্তায় দাঁড়িয়ে খাওয়াদাওয়া সেরেছেন দলীয় কর্মীরা। শুধু খাওয়াদাওয়াই নয়, দলে দলে প্রত্যন্ত গ্রাম থেকে আসা মানুষগুলো ভিড় জমিয়েছেন চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, কিংবা যাদুঘরে। সবমিলিয়ে শহর কলকাতা কার্যত পিকনিক স্পটে পরিণত হয়েছে।