
পিটিয়ে মারার মত ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। প্রয়োজনে কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাজ্য।
নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং এডিজি আইনশৃঙ্খলা মনোজ বর্মা জানিয়েছেন যে কোনও মৃত্যুই দুঃখজনক। অর্থ বা চাকরি দিয়ে সেই ক্ষতিপূরণ করা সম্ভব নয়। তারপরেও পরিবারের একজন সদস্যকে হোমগার্ডের চাকরি এবং পরিবার পিছু ২ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। জণগণের কাছে আবেদন করা হয়েছে যাতে কেউ আইন হাতে তুলে না নেয়। কোনও সমস্যা থাকলে পুলিশকে জানাতে বলেছেন। কিন্তু কেউ আইন হাতে তুলে নিলে বরদাস্ত করা হবে না। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবসা নেওয়ার জন্য রাজ্যের প্রত্যেক জেলার পুলিশ সুপার এবং রেলের পুলিশ সুপারদের উদ্দেশে এক নির্দেশিকায় বলা হয়েছে সোশ্যাল মিডিয়া এবং টিভি চ্যানেলে সচেতনতামূলক প্রচার চালিয়ে যেতে।








