গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Coochbehar পিসিমাকে মা ভাবলে পিষে দেবেন, পুলিশকে হুমকি সুকান্তর

    পিসিমাকে মা ভাবলে পিষে দেবেন, পুলিশকে হুমকি সুকান্তর

    0
    440
    ছবি সৌজন্যে :ফেসবুক

    পিসিমাকে মা ভেবে দায়িত্ব পালন করতে চাইলে পিষে দেবেন। নাটাবাড়ির পরিবর্তন যাত্রা থেকে এভাবেই পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার। বিজেপির পরিবর্তন যাত্রা প্রথম থেকেই বাধার মুখে পড়েছে কোচবিহারে।

    ভাঙচুর করা হয় গাড়িতে, এমনকি সুকান্ত মজুমদারের মঞ্চতেও হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার কোচবিহারের নাটাবাড়ি গিয়ে হামলার ঘটনায় পুলিশকে আক্রমণ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

    কোচবিহারের নাটাবাড়ি থেকে তুফানগঞ্জ পর্যন্ত মিছিল হয়। সেখান থেকেই সুকান্ত মজুমদার পুলিশের এক্তিয়ার মনে করিয়ে আক্রমণ করেছেন।