গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata পিসিশাশুড়ির এটিএমের পিন বদল, ২৫ হাজার টাকা তুলে গয়নার অর্ডার

    পিসিশাশুড়ির এটিএমের পিন বদল, ২৫ হাজার টাকা তুলে গয়নার অর্ডার

    0
    174
    ছবি সৌজন্যে : নিজস্ব

    খুনের পর পিসিশাশুড়ির অ্যাকাউন্ট থেকে ২৫ হাজার টাকা তুলেছিল মা-মেয়ে। এরপর বউবাজারে গিয়ে ৫০ হাজার টাকার সোনার গয়নার অর্ডার দেওয়া হয়।

    এজন্য আগেই নিহত সুমিতা ঘোষের এটিএমের পাসওয়ার্ড পাল্টে দিয়েছিল ফাল্গুনি। তদন্তে এমনটাই জানতে পেরেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান টাকা হাতাতেই পরিকল্পনা করে খুন করা হয়ে থাকতে পারে একাকী পিসিশাশুড়িকে। ঘটনার কয়েকদিন আগে পাসওয়ার্ড পাল্টানো হয়েছিল। মৃতার অ্যাকাউন্টে সাড়ে ৩ লাখ টাকা ছিল। অসমের জোরহাটে সুমিতা ঘোষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। ওই ব্যাঙ্কে লকারে অন্তত ৭০ ভরি গয়না রাখা রয়েছে। মৃতার স্বামী বর্ধমানের নাদনঘাট এলাকায় থাকেন। যদিও স্বামীর সঙ্গে সম্পর্ক ছিল না সুমিতার। ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে তাতে জানা গিয়েছে রবিবার বিকেল ৪ টে থেকে ৫টার মধ্যে বছর ৫৫-র পিসিশাশুড়িকে খুন করা হয়েছিল। এরপর সোমবার সারাদিন বাড়িতেই রাখা ছিল দেহ। পিসিশাশুড়িকে যে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছিল সেটি উদ্ধার করেছে পলিশ। মঙ্গলবার রাতেই খুনে অভিযুক্ত ফাল্গুনিকে নিয়ে মধ্যমগ্রামের বীরেশপল্লিতে গিয়েছিল কলকাতার নর্থ পোর্ট থানার পুলিশ। সঙ্গে ছিল ফরেন্সিক দলও। ভাড়া বাড়ি থেকে ২০টি জিনিস বাজেয়াপ্ত করেছে পুলিশ। যে ইট দিয়ে পিসিশাশুড়ি সুমিতা ঘোষের মাথা, মুখ এবং ঘাড়ে আঘাত করেছিলেন ফাল্গুনি সেটি ওই ভাড়া বাড়ির বাইরে বাগানে ফেলেদিয়েছিলেন ফাল্গুনি। আগেই জানা গিয়েছিল পিসিশাশুড়ির দেহ ট্রলি ব্যাগে ঢোকাতে গোড়ালির নিচ থেকে পা দুটো কেটে দিয়েছিলেন। ফাল্গুনিরা। সেই বাঁট পুকুরে ফেলেছিলেন ফাল্গুনি।

    এছাড়াও নিহত সুমিতা ঘোষের মোবাইল, ভোটার কার্ড, আধার কার্ড, ভ্যানিটি ব্যাগ এবং আধার কার্ড উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মা ও মেয়ের কাছে থাকা তিনটি মোবাইলও।