গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home North 24Pgs পুকুরে ডুবুরির তল্লাশি, মধ্যমগ্রামে পিসিশাশুড়িকে খুনের বাঁট উদ্ধার

    পুকুরে ডুবুরির তল্লাশি, মধ্যমগ্রামে পিসিশাশুড়িকে খুনের বাঁট উদ্ধার

    0
    99
    ছবি সৌজন্যে : নিজস্ব

    পিসি শাশুড়িকে খুনে ব্যবহৃত বাঁট, হাতুড়ি উদ্ধার করেছে পুলিশ। মা মেয়েকে সঙ্গে নিয়ে মঙ্গলবার মধ্যমগ্রামকাণ্ডে খুনের ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশ।

    মধ্যমগ্রামের যে বাড়িতে সুমিতা ঘোষকে খুন করা হয়েছিল, সেই বাড়ি সংলগ্ন পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি চালিয়ে বাঁট, হাতুড়ি এবং একটি দা উদ্ধার করা হয়েছে। যদিও দাঁ তাঁরা পুকুরে ফেলেন নি বলে দাবি করেছেন পিসি শাশুড়ি খুনে অভিযুক্ত মা আরতি ঘোষ এবং মেয়ে ফাল্গুনি ঘোষ। সোমবার বারাসত আদালত মা-মেয়েকে ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। পরেরদিনই তদন্তকারী অফিসাররা কীভাবে সেদিন পিসি শাশুড়িকে খুন করা হয়েছিল। মা-মেয়েকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করেছেন। মা-মেয়ে জানিয়েছিল ট্রলিব্যাগে না আটায় পিসিশাশুড়ির পায়ের পাতা কেটে দিয়েছিলেন। তদন্তে পুলিশ জানতে পেরেছে আরতি ঘোষ একটি নার্সিংহোমে কাজ করতেন। অপারেশন থিয়েটারে ডিউটিও করেছেন। ছুরি কাঁচি চালাতে সিদ্ধহস্ত। মা মেয়েকে জেরা করে মঙ্গলবার পুকুর থেকে বঁটি, হাতুড়ি উদ্ধার করে পুলিশ।

    সিসিটিভি ফুটেজের সূত্রে কুমোরটুলি তথা মধ্যমগ্রামকাণ্ডে সোমবারই বড় লিড পেয়েছিল পুলিশ। জানা গিয়েছিল পিসি শাশুড়ির দেহ লোপাটে একটি নয়, দুটি ট্রলি ব্যবহার করা হয়।