গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk পুকুরে ডুবে মৃত্যু ২ ভাইয়ের

    পুকুরে ডুবে মৃত্যু ২ ভাইয়ের

    0
    2006
    নবমীর সকালে পুকুরে স্নানে নেমে তলিয়ে মৃত্যু হয়েছে দুই ভাইয়ের। মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের পিরিচপুর গ্রামে।
    স্থানীয় সূত্রে খবর, মৃত দুই ভাইয়ের নাম ঈশান রায় ও তন্ময় রায়। জানা গিয়েছে, শনিবার সকালে প্রথমে বাড়ির পাশের পুকুরে স্নান করতে নেমেছিল ছোট ভাই ঈশান। কিন্তু আচমকা পা পিছলে তলিয়ে যেতে থাকে সে। চোখের সামনে ভাইকে তলিয়ে যেতে দেখে দাদা তন্ময় তাকে বাঁচানোর জন্য ঝাঁপ দেয়। কিন্তু সে-ও তলিয়ে যায়। পাড়ে দাঁড়িয়ে ছিল আরও দুই বন্ধু।
    তাদের চিৎকারে ছুটে আসেন স্থানীয়েরা। দুই ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দিয়ে কিছু ক্ষণের মধ্যে দু’জনকেই জল থেকে তুলে স্থানীয় বরাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেছেন।
    ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক