
বিশেষভাবে সক্ষম তরুণীকে গণধর্ষণ করে নৃশংসভাবে খুনের অভিযোগে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে বারুইপুরে। ঘটনায় তরুণীর প্রেমিক অজয় মণ্ডল ও বন্ধু দেবাশিস নস্করকে গ্রেফতার করেছে পুলিশ।
মৃতার পরিবারের দাবি, সোশ্যাল মিডিয়ায় আলাপের পর এপ্রিল মাস থেকে তরুণীর সঙ্গে সম্পর্কে ছিল প্রতিবেশী অজয় মণ্ডলের। গত শুক্রবার ফোন করে তরুণীকে দেখা করার জন্য ডাকে অভিযুক্ত প্রেমিক অজয়। তারপর থেকেই আর ২ দিন ধরে নিখোঁজ মেলেনি নির্যাতিতার। এরপরই রবিবার সকালে তরুণীর বাড়ি থেকে কিছুটা দূরে স্থানীয় পানা পুকুরে তরুণীর দেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা।তৎক্ষণাৎ তাঁরা বারুইপুর থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে। পরবর্তীতে তরুণীর বাড়ির লোকের কাছে খবর গেলে তাঁরা এসে দেহটি শনাক্ত করে। এরপরই হাসপাতালে ময়নাতদন্তের জন্য দেহটি পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় খুনের অভিযোগ দায়ের হলেও, গণধর্ষণের লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে খবর পুলিশ সূত্রে। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানা। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
