পুকুর পাড়ে অচৈতন্য আদিবাসী গৃহবধূ উদ্ধার

0
511
Unconscious aboriginal housewife rescued from the pond
Unconscious aboriginal housewife rescued from the pond
cleardotপুকুরপাড় থেকে ক্ষতবিক্ষত অবস্থায় অচৈতন্য অবস্থায় আদিবাসী গৃহবধূ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার রাইপুরে। স্বামীর অভিযোগের ভিত্তিতে আপাতত এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়ার রাইপুর থানা এলাকার আদিবাসী এক গৃহবধূ হঠাৎই নিজের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। পরে খোঁজ চালিয়েও তাঁর সন্ধান মেলেনি। সোমবার দুপুরে স্থানীয় বাসিন্দারা গ্রাম লাগোয়া একটি পুকুরের পাড়ে ওই বধূকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি পুলিশে খবর দেওয়া হয়। রাইপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বধূকে উদ্ধার করে প্রথমে রাইপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।প্রাথমিকভাবে পুলিশের অনুমান ওই মহিলাকে মারধর করে ফেলে রাখা হয়েছিল ওই পুকুরের পাড়ে।