এবারের পুজোয় সমস্ত পুজো কমিটিগুলিকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার আশ্বাস দিয়েছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানিয়েছেন, প্রত্যেক বছরের মতোই এবারও ডিভিসি, এনটিপিসি, রেল-সহ বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠক করেছে সরকার। পুজো মণ্ডপে বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য বিদ্যুৎপর্ষদ যে এলাকায় পরিষেবা দেয়, সেখানে ২০১১ সালে ২০ হাজার ৯৭০টি পুজো হত। এতে মাত্র ২১০ মেগাওয়াট বিদ্যুৎ লাগতো। এখন পুজো হয় ৫০ হাজার ৫৫০টি। এখন ১ হাজার ৩৪৮ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হয়। সিইএসসি-র পরিষেবা অঞ্চলে ২০২৪ সালে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে ৫ হাজার ৪৮৪ পুজোয়। এতে বিদ্যুৎ প্রয়োজন হয় ৫৫ মেগাওয়াট। সব মিলিয়ে ৫৬ হাজার ৩৪টি পুজো হয় যেখানে সরকারিভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।
গ্রাম থেকে শহর
News & Much More





