পুজোর মধ্যেই নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় রোজদিন বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পঞ্চমী থেকেই কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টি চলছে। তবে সেই বৃষ্টির ভ্রুকুটি মাথায় নিয়েই রাস্তায় দর্শনার্থীদের ঢল। এরইমধ্যে আবারও ষষ্ঠীর সারাদিনই একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।আবহাওয়া দফতর জানিয়েছে, সাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, বর্তমানে সেটি বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটির গতিমুখ ছত্তীসগড়ের দিকে। আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপটি শক্তি হারাবে। তবে এর পরোক্ষ প্রভাবে শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
গ্রাম থেকে শহর
News & Much More
