ভোটমুখী বাংলায় পুজো অনুদান একলাফে ২৫ হাজার বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবছর প্রত্যেক ক্লাব ও পুজো কমিটিগুলো ১ লাখ ১০ হাজার টাকা পুজো অনুদান পাবে। গত বছর ৮৫ হাজার টাকা করে পুজো কমিটিগুলোকে অনুদান দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে বিদ্যুতের বিলে পুজো কমিটিগুলোকে ৮০ শতাংশ ছাড় এবং ফায়ার লাইসেন্স ফি মকুবেরও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেছেন বাংলার দুর্গাপুজো জাতীয় উৎসব , প্রাণের উৎসব । ছোট-বড় মিলিয়ে ৪৫ হাজার ক্লাবে দুর্গাপুজো হয়। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ২৮ সেপ্টেম্বর দুর্গাষষ্ঠী। ৫ অক্টোবর পুজো কার্নিভাল। পুজো করতে দেওয়া হয় না এরাজ্যে, প্রশ্ন মমতার
গ্রাম থেকে শহর
News & Much More
