পুজোর আগেই শহরে রুফটপ রেস্তরাঁ : ফিরহাদ

0
133

পুজোর আগেই শহরে চালু হচ্ছে রুফটপ রেস্তরাঁ। তবে অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবারে অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ফিরহাদ বলেছেন, যদিও নতুন করে কোনও রেস্তরাঁর অনুমোদন দেওয়া হচ্ছে না। তবে যেগুলি ছিল, সেগুলি পুজোর আগেই চালু হবে। তবে রুফটপ চালু করা হলেও মানতে হবে একাধিক শর্ত। মোট রুফটপের ৫০ শতাংশ খালি রাখতে হবে।