পুজোর ফুল তুলে দেওয়ার বাহানায় শিশুকন্যাকে খুন

0
321
পুজোর ফুল দেওয়ার বাহানায় শিশুকন্যাকে বাড়িতে নিয়ে গিয়ে খুন ও তাঁর দেহ বস্তাবন্দি করে লোপাট করার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে।
এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের ফরাক্কায়। পরিবারের অভিযোগ, উৎসবে দিল্লি থেকে ফরাক্কায় মামার বাড়িতে এসেছিল ওই শিশু। রবিবার সকালের দিকে ফুল দেওয়ার বাহানায় তাকে বাড়ি নিয়ে যায় এক ব্যক্তি। তারপরেই তাকে খুন করে দেহ বস্তাবন্দি করে বাড়িতে লুকিয়ে রাখে।  ঘটনা জানাজানি হওয়ার পরেই এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়া হয়। অভিযুক্তের বাড়িতে চড়াও হয় গ্রামবাসীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা।

নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। পুলিশ কোনওরকমে দেহ উদ্ধার করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গ্রামে পুলিশি টহলদারি চলছে।

ছবি সৌজন্যে : নিজস্ব