গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk পুজোর মুখে বালিগঞ্জে সুফল বাংলা

    পুজোর মুখে বালিগঞ্জে সুফল বাংলা

    0
    224
    পুজোর মুখে বালিগঞ্জ এলাকার মানুষের সুবিদার্থে সুফল বাংলা চালু হয়েছে। কলকাতা পুরসভার ৬৮ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখার্জির উদ্যোগে গড়িয়াহাট বাজারে ২টি ও গোলপার্ক এলাকায় ১টি ভ্রাম্যমাণ সুফল বাংলা স্টল বর্তমানে চালু রয়েছে।
    কাউন্সিলর সুদর্শনা মুখার্জি জানিয়েছেন, খোলা বাজারে যেখানে বেশি দামে আলু-পেঁয়াজ সহ অন্যান্য শাক সব্জি বিক্রি হচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সাধারণ মানুষকে সুবিধা দিতে সুফল বাংলার সমস্ত বিপণি থেকে আলু ২৭ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে, যেখানে বর্তমানে আলুর দাম কলকাতার বিভিন্ন বাজারে প্রতি কেজি প্রায় ৩০ থেকে ৩২ টাকা। একই ভাবে কলকাতা ও শহরতলির প্রতিটি সুফল বাংলার বিপণি থেকে ৪৫ টাকা কেজি দরে অর্থাৎ খুচরো বাজারের তুলনায় প্রায় ২৫ শতাংশ করা কম দামে সুখসাগার জাতের পেঁয়াজ বিক্রি করা।