গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Video News পুজোর রেশ রেড রোডে, সেলেবদের সঙ্গে স্টেপ মুখ্যমন্ত্রীর

    পুজোর রেশ রেড রোডে, সেলেবদের সঙ্গে স্টেপ মুখ্যমন্ত্রীর

    0
    136
    পুজোর পরেও পুজোর রেশ রেড রোডে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য থেকে ডোনা গাঙ্গুলি, শ্রাবন্তী থেকে অপরাজিতা আঢ্য পারফর্মম্যান্সের মধ্যে মঞ্চে অভিনেতা অভিনেত্রীদের হাত ধরে মুখ্যমন্ত্রীর স্টেপ আলাদা মাত্রা যোগ করেছে। মুখ্যমন্ত্রীর পাশেই ছিলেন বলিউড অভিনেত্রী মীনাক্ষী শেষাদ্রি। বিকেল থেকে শুরু হওয়া কার্নিভালের সময় যত এগিয়েছে ততই আরও রঙিন হয়েছে। সুসজ্জিত ট্যাবলোয় দেবী প্রতিমা, মনোজ্ঞ শোভাযাত্রা দেখে আপ্লুত হয়েছেন মুখ্যমন্ত্রী। মাঝে বৃষ্টি তাল কাটলেও কার্নিভালে কোনও ব্যাঘাত ঘটেনি। বৃষ্টির মধ্যেই পারফর্ম করে গিয়েছে বিভিন্ন পুজো কমিটি। কার্নিভালের শুরুতে ডোনা গাঙ্গুলি এবং দলের নাচ অন্য মাত্রা যোগ করেছেন। গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের ট্যাবলো যাওয়ার সময় নৃত্য পরিবেশন করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আ মরি বাংলা ভাষা গানের তালে মন্ত্রীর নাচ উপভোগ করতে করতেই হাততালি দিতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে।