পুজোর শেষ লগ্নে ফের দুর্যোগ পূর্বাভাস

0
118

ষষ্ঠী, সপ্তমী বৃষ্টিহীন থাকলেও অষ্টমীতে তাল কাটল বৃষ্টি। সকালে রোদের তেজ থাকলেও বেলা বাড়তেই কলকাতার উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। তবে আলিপুর আবহাওয়া দফতর বলছে অষ্টমীতে ভারী বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই। তবে অষ্টমীতেই উত্তর আন্দামান সাগরে তৈরি হতে চলেছে ফণাবর্ত। নবমীর মধ্যে তা নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে।