
এবছর ক্লাবগুলোকে ৮৫ হাজার টাকা পুজোর অনুদান দেওয়ার ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী বছর ১ লাখ টাকা হবে। নেতাজি ইন্ডোরে ক্লাবগুলোকে নিয়ে প্রাকপুজো প্রস্তুতি বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেখানেই তিনি পুজো অনুদান ৭০ হাজারের থেকে একলাফে ১৫ হাজার টাকা বাড়িযে ৮৫ হাজার টাকা করার ঘোষণা করেছেন। ৪৩ হাজারেরও বেশি ক্লাবকে ৮৫ হাজার করে সরকারি অনুদান দেওয়া হবে। পাশাপাশি জানিয়েছেন লক্ষ্মীপুজোর আগের দিন ১৫ অক্টোবর হবে পুজো কার্নিভাল। একইসঙ্গে একাধিক নির্দেশও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন থানার মধ্যে সমন্বয় বাড়াতে হবে। কারও আনন্দ যেন অন্যের দুঃখের কারণ না হয়। পুজোর সময় কুইক রেসপন্স টিম থাকার কথার ঘোষণা করেছেন। একইসঙ্গে বিদ্যুতের দামের ক্ষেত্রে ৭৫ শতাংশ ছাড়ের কথা ঘোষণা করেছেন। ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব আগের মতই বহাল থাকবে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো নিয়ে সুজিত বসুকে ফের একবার সতর্ক করেছেন। সরাসরি বলেছেন একটা পুজোর জন্য সব বন্ধ হয়ে যায়। এটা যেন না হয়। রাস্তা যেন চালু থাকে।
