গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National পুঞ্চে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রাহুল

    পুঞ্চে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রাহুল

    0
    100
    ছবি সৌজন্যে : এক্স
    পাকিস্তানের গোলায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে জম্মু-কাশ্মীরের পুঞ্চে পৌঁছে ক্ষতিগ্রস্ত সেই পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। অপারেশন সিঁদুরের পর এই প্রথম কাশ্মীরের মাটিতে পা রাখলেন লোকসভার বিরোধী দলনেতা। এর আগে ২৫ এপ্রিল জঙ্গি হামলায় আহতদের দেখতে শ্রীনগরে গিয়েছিলেন রাহুল গান্ধী। 
    জম্মু ও কাশ্মীরের মন্ত্রী জাভেদ আহমেদ রানা তাঁকে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, পুঞ্চে রাহুল’কে স্বাগত। এই কঠিন সময়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছেন, তার জন্য কৃতজ্ঞ।রাহুল গান্ধি শনিবার সকালে জম্মু বিমানবন্দরে পৌঁছান।
    সেখান থেকে হেলিকপ্টারে করে পুঞ্চে আসেন। সীমান্তবর্তী গোলাগুলিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং শোকাহত পরিবারের সাথে দেখা করেন। এখানকার স্কুলটিও পরিদর্শন করেন তিনি। শিশুদের সঙ্গে কথা বলে তাদের মনোবল বৃদ্ধি করেন। জম্মু ও কাশ্মীর কংগ্রেসের সভাপতি তারিক হামিদ কারাও এদিন রাহুল গান্ধীর সঙ্গে উপস্থিত ছিলেন। বাইট : রাহুল গান্ধী।