গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk পুণের পোর্শেকাণ্ডের দায় নিতে হাজির চালক

    পুণের পোর্শেকাণ্ডের দায় নিতে হাজির চালক

    0
    258
    The driver appeared to take responsibility for the Pune Porsche incident 1
    The driver appeared to take responsibility for the Pune Porsche incident 1
    পুণের পোর্শেকাণ্ডের দায় নিতে এবার হাজির হয়েছেন এক চালক। জানা গিয়েছে, অভিযুক্ত কিশোরের পরিবারের এক গাড়িচালক দাবি করেছেন, দুর্ঘটনার রাতে তিনিই গাড়িটি চালাচ্ছিলেন।
    সেই দাবি আবার সমর্থন করেছে অভিযুক্ত কিশোর ও দুর্ঘটনার সময় গাড়িতে থাকা তার দুই বন্ধু। ওই গাড়ি চালককে আপাতত জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।অন্যদিকে, পুণের কল্যাণীনগরের ওই ঘটনার ১৪ ঘণ্টার মধ্যেই জামিন পাওয়ার পরে অভিযুক্ত নাবালক সোশ্যাল মিডিয়ায় র‍্যাপ গেয়ে তা উদ্যাপন করেছিল বলে ভিডিয়ো ক্লিপ প্রকাশে এসেছে। যদিও ভিডিয়ো সত্যতা যাচাই করেনি এস নিউজ। এরমধ্যে ধৃত কিশোরের ঠাকুরদাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।উল্লেখ, ১৯ মে ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে ছুটে আসা বিলাসবহুল গাড়ির ধাক্কায় মৃত্যু হয় অনীশ আওয়াধিয়া এবং অশ্বিনী কোস্তার নামে বাইকে সওয়ার দুই তরুণ ইঞ্জিনিয়ারের।