
বয়স্কদের সম্মান, পুরনো কর্মীদের ফেরানোর কথা ফের শোনা গিয়েছে তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশ।
ঘটনাচক্রে তিন দশক বাদে এবারের একুশে জুলাই যেদিন উদযাপিত হয়েছে সেদিনটা ক্যালেন্ডারের হিসেবে গুরু পূর্ণিমা। যে আধ্যাত্মিক উৎসবে ভিত্তিই হল বিকশিত বা আলোকিত মানুষ তৈরি এবং তাঁদের জ্ঞান বৃদ্ধি। এরই প্রেক্ষাপটে একুশের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সবাই তৃণমূল কর্মী নেতাদের কাছে যে নির্দেশ পাঠিয়েছেন তার একটাই বার্তা সৎ এবং গ্রহণযোগ্য কর্মী এবং সংগঠন। মুখ্যমন্ত্রী বলেছেন পুরনোরা রাগ করে বসে থাকলে গিয়ে ডেকে আনবেন, কেউ যেন দূরে না থাকেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন একুশের সভা থেকেই ফিরে গিয়ে মানুষকে বলতে হবে কি করতে পেরেছেন, কি করতে পারেন নি আর কি করতে চান। আর জানতে হবে মানুষ কি চাইছেন। আর কোথায় সে প্রত্যাশাপূরণ করা যাবে। এই প্রত্যাশা পূরণের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ স্থানীয়ভাবে যদি তা পূরণ করা না যায় সেক্ষেত্রে প্রথমে নেতত্ব না হলে তাঁকে জানাতে হবে। কারণ মানুষই শেষ কথা।