
পুরসভা গুলোকে তুলোধোনা করে মুখ্যমন্ত্রী মাস্টারস্ট্রোক দিতে চেয়েছেন, তবে মানুষ বুঝতে পেরে গেছেন গোটা চিত্রনাট্যটাই।
এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি বলেছেন, তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কলকাতা শহরজুড়ে বেইনিভাবে ফুটপাথ দখল ঘিরে যে চিত্রনাট্য শোনাচ্ছেন, তা রাজ্যের মানুষকে বিশ্বাস করবেন না। আর যে সমস্ত মানুষজন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দল গঠন করেছেন। তারা এই ধরণের দখলদারি নিয়ে আপ্তবাক্য মানবেন না। শমীকের মন্তব্য, তৃণমূল কংগ্রেস যা বলেন, তার ঠিক উল্টোটা হয় কাজের ক্ষেত্রে। মুখ্যমন্ত্রীর কথায় রাতারাতি কোনও পরিবর্তন হবে না। তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা কোনও কিছুই মেনে চলবেন না।
