গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk পুরীতে মহাসমারোহে ২ দিনব্যাপী রথযাত্রা

    পুরীতে মহাসমারোহে ২ দিনব্যাপী রথযাত্রা

    0
    203
    Mahasamarohe 2 day Rath Yatra in Puri
    Mahasamarohe 2 day Rath Yatra in Puri
    মহাসমারোহে পুরীতে ২ দিনব্যাপী উদযাপন হয়েছে রথযাত্রা উৎসব। ৫৩ বছর পর ফের বিরল ঘটনা ঘটেছে এবারের রথযাত্রায়। রবিবার কিছুটা পথ গিয়ে থিম যায় ভগবান জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রার রথ। তাই সোমবার দ্বিতীয় দিনে রথের মধ্যেই মঙ্গলারতি হয়েছে।
    নিবেদন করা হয়েছে ভোগ। প্রথমে রয়েছে বলরামের রথ তালধ্বজ, এরপর সুভদ্রার রথ দর্পদলন বা পদ্মধ্বজ এবং সবশেষে জগন্নাথের রথ নন্দীঘোষ। অর্ধশতক পেরিয়ে এবার তিথি অনুসারে নবযৌবন বেশ, নেত্র উৎসব, রথযাত্রা, সব একই দিনে পড়েছিল। রবিবার রথযাত্রা শুরু হতে দেরি হওয়ায় মাসির বাড়ি পৌঁছতে পারেননি ভগবান জগন্নাথ, বলরাম, দেবী সুভদ্রা।তাই এদিন সকালে গুন্ডিচা মন্দিরে পৌঁছয় রথ।অন্যদিকে, দ্বিতীয় দিনেও জলসমুদ্র সাক্ষী হয়েছে জনসমুদ্দুরের।এবারও রশিটানা রথ আর লাখো ভক্তের ছবি সোশাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে।তবে রবিবার পুরীতে রথযাত্রা চলাকালীন পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। মৃত্যু হয়েছিল এক ভক্তের। ফলে সোমবার নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়াতে হয়েছে। ঘুম ছুটেছে ওড়িশা পুলিশেরও। সব মিলিয়ে নীলাচলে রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম।