পুরুলিয়া-বাগুইআটিতে ২ তৃণমূল নেতা ‘খুনে’ তোপ মমতার

0
279
2 Trinamool leaders killed Top Mamatar in Purulia Baguiati
2 Trinamool leaders killed Top Mamatar in Purulia Baguiati
বাগুইআটি ও পুরুলিয়ায় দুই তৃণমূল নেতাকে খুনের ঘটনায় জঙ্গিপুরের খড়গ্রামের সভা থেকে বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল নেত্রীর প্রশ্ন রাজ্যে ভোটের আবহে তৃণমূল কর্মী খুন হয়ে গেলেও এই ঘটনায় কেন এল না সিবিআই-এনআইএ। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য তৃণমূলের দু’জন কুমির খুনের পিছনে বিজেপি রয়েছে। সেই কারণেই সিবিআই বা এনআইএ আসেনি। বা বিজেপি কেন্দ্রীয় সংস্থার দ্বারা তদন্তের আর্জি জানাননি। নিয়োগ দুর্নীতি থেকে সন্দেশখালি কাণ্ড। রাজ্যের বিভিন্ন ঘটনার তদন্তভাব সিবিআই ও ইডির হাতে। যা একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত বলেই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। গোটা বিষয়টাই পরিকল্পনামাফিক বলে দাবি করে তৃণমূলনেত্রীর মন্তব্য বিজেপি সিবিআই-ইডি-এনআইকে নিয়ন্ত্রণ করে।