
পুরুষরা নিজেদের নিয়ন্ত্রণ না করলে টুকরো টুকরো করে দেবেন তিনি। আর জি কর-কাণ্ড নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন জন আব্রাহাম।এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, তিনি পুরুষদের একটু নিজেদের আচার-আচরণ নিয়ে ভাবতে বলবেন।
পুরুষদের নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত। না হলে তিনি তাদের টুকরো টুকরো করে দেবেন। সত্যি বলছেন, তিনি আরও ভাল পারিবারিক শিক্ষা আশা করেন। তিনি মহিলাদের আলাদা করে কিছুই বলেন না। মহিলাদের কোনও ভুল নেই। বাবা-মায়ের নিজেদের ছেলেদের ভাল শিক্ষা দেওয়া উচিত। নিয়ন্ত্রণ করতে, ভাল ব্যবহার করতে শেখানো উচিত। মহিলারা আরও শক্তিশালী হয়ে উঠুন।জন আব্রাহাম আরও বলেছেন, মহিলা, শিশু ও পশুরা ভারতে সুরক্ষিত নয়। এটা দুঃখজনক। ভারতীয় পুরুষদের শেখা উচিত, মহিলাদের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত। এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক মহিলার জন্য পুরুষদের রক্ষকের ভূমিকা পালন করা উচিত। তিনি দেশকে ভালবাসেন। তাই দেশের কিছু ব্যবস্থার সমালোচনা করা খুব জরুরি।
