গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk পুরো মন্ত্রিসভার জেলে যাওয়ার দাবি শুভেন্দুর, পাল্টা মমতা  

    পুরো মন্ত্রিসভার জেলে যাওয়ার দাবি শুভেন্দুর, পাল্টা মমতা  

    0
    189
    Subhendur demands that the entire cabinet be jailed Mamata counters
    Subhendur demands that the entire cabinet be jailed Mamata counters
    পুরো মন্ত্রিসভার জেলে যাওয়ার দাবি তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এসএসসি নিয়োগ দুর্নীতিতে পুরো প্যানেল বাতিলের পর রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন চোরদের নিয়োগ করার জন্য বাড়তি পোস্ট তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
    এদিকে নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেছেন ওঁর নামটাও মুখে আনতে ঘেন্না হয়, সেই কারণেই গদ্দার বলেন।শুভেন্দু অধিকারী বলেছেন সমস্ত অযোগ্যদের চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। বিরোধী দলনেতা বলেছেন কলকাতা হাইকোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছে। যাদের চাকরি চলে গেছে তাদের নিয়ে তাঁর কোনও মন্তব্য নেই। এদের সামনে দোকান খুলে চাকরি বিক্রি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর সাগরেদ পার্থ চট্টোপাধ্যায়।