পুলিশকে হুমকি ঃ অগ্নিমিত্রার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা

0
411
police ke humki agnimitra 1
police ke humki agnimitra 1
পুলিশকে হুঁশিয়ারি, থানার গেটে তালা দেওয়ার অভিযোগে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল সহ বিজেপির ১৬ জন নেতানেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের হয়েছে।
কর্তব্যরত সরকারি কর্মীকে কাজে বাধা, হুমকি, জোরপূর্বক আটকে রাখা সহ অপরাধমূলক ষড়যন্ত্র সহ বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে খবর বুধবার রামনবমী উপলক্ষ্যে কোতয়ালি থানার আইসি সহ অধিকাংশ পুলিশ আধিকারিক ব্যস্ত ছিলেন। সেইসময় থানার গেটে তালা ঝুলিয়ে দেওয়া এবং কর্তব্যরত পুলিশ কর্মীকে বাধা দেওয়া অপরাধমূলক ষড়যন্ত্র বলছে পুলিশ। রামনবমী নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বুধবার মেদিনীপুর কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন অগ্নিমিত্রা পাল। আইসি না থাকায় অপেক্ষা করতে বলা হয়। বিজেপির অভিযোগ ডিউটি অফিসার এফআইআর নিতে চাননি। সেই সময়ই থানায় ডিউটি অফিসারকে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।