পুলিশকে ৪৮ ঘণ্টা ডেডলাইন আন্দোলনকারীদের 

0
211
48 hour deadline for police to agitators
48 hour deadline for police to agitators

আরজি কর-এ তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনকাণ্ডে মুখ্যমন্ত্রী পুলিশকে রবিবার পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছিলেন। পাল্টা ৪৮ ঘণ্টার ডেডলাইন বেঁধে দিয়েছেন আন্দোলনকারী পড়ুয়া-চিকিৎসকরা।

আরজি কর মেডিক্যাল কলেজে জেনারেল বডির মিটিংয়ের পর আন্দোলনকারীর জানিয়ে দিয়েছেন, সিট -র তদন্তে তাঁরা সন্তুষ্ট নন। তাঁরা চান বিচারবিভাগীয় তদন্ত। সোমবার রাত আড়াইটে পর্যন্ত আরজি কর হাসপাতালে জিবি মিটিংয়ে ৬ দফা দাবি পেশ করে আন্দোলনকারী পড়ুয়া-চিকিৎসকরা জানিয়ে দেন, ১৪ অগাস্টের মধ্যে পুলিশকে তদন্ত শেষ করতে হবে। এর পাশাপাশি, সিসি ক্যামেরার ফুটেজ ও পোস্টমর্টেম রিপোর্ট সামনে আনা-সহ ৬ দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানিয়ে দেন রাজ্যের ২১টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা।