পুলিশি চাপ, বিস্ফোরক সামশেরগঞ্জের সেই পরিবার

0
138

সকালে সিভিল ড্রেসে মুর্শিদাবাদের পুলিশ সল্টলেকে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে হানা দিতেই অভিযোগকে কেন্দ্র করে সোমবার দিনভর আলোড়িত হয়েছে রাজ্য রাজনীতি। মুর্শিদাবাদে সামশেরগঞ্জে খুন হয়ে যাওয়া হরগোবিন্দ দাস-র ছোটছেলে যখন অভিযোগ করছে, পুলিশ তাকে জোর করে ভিডিও বার্তায় বলতে বাধ্য করছে, তখনি তার মা এবং সদ্য বিধবা বৌদি সল্টলেকে বসে অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রীর সফরের আগে তাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে সাদা পোশাকে চাপ তৈরি করছে পুলিশ।