গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Malda পুলিশি তদন্তে অসন্তুষ্ট নিহত তৃণমূল নেতার স্ত্রী

    পুলিশি তদন্তে অসন্তুষ্ট নিহত তৃণমূল নেতার স্ত্রী

    0
    181
    ছবি সৌজন্যে : নিজস্ব

    পুলিশি তদন্তে অসন্তোষ প্রকাশ করেছেন নিহত মালদহের তৃণমূল নেতা দুলালচন্দ্র সরকার ওরফে বাবলার স্ত্রী চৈতালি ঘোষ সরকার। তৃণমূল নেতা খুনে এখন পর্যন্ত সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।

     ধৃতদের মধ্যে রয়েছেন তৃণমূলের মালদহ শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। চৈতালির দাবি, তাঁর স্বামীর খুনের ঘটনায় আরও লোক জড়িত। কারা জড়িত, তা তদন্ত করে পুলিশকে জানাতে হবে।তাঁর অভিযোগ তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন বলেও জানিয়েছেন। এর আগে বাবলার খুনের জন্য পুলিশের গাফিলতিকে দায়ী করেছিলেন মুখ্যমন্ত্রী। দুলালের স্ত্রী চৈতালি সরকার জানিয়েছেন, তিনি পুলিশের তদন্তে সন্তুষ্ট নন। চৈতালি এ-ও দাবি করেছেন যে,এই খুনের ঘটনায় আরও অনেকে যুক্ত রয়েছেন। তাঁর কথায়, রাজনীতি করার সঙ্গে সঙ্গে তিনি এক জন আইনজীবি। তিনি এটা ভাল করে বুঝতে পারছেন যে, এই ঘটনায় আরও অনেকে যুক্ত রয়েছেন। চৈতালি সরকার এ-ও জানিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী মমতার সঙ্গেও দেখা করবেন।

    দুলালের স্মরণসভার পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।চৈতালি জানিয়েছেন, পুলিশ জিজ্ঞেস করলে তাঁর অভিযোগের কথা বলবেন।