পুলিশি নোটিশ, বিনামূল্যে আইনি সাহায্যের আশ্বাস শুভেন্দুর

0
157
POLICE E NOTICE BINAMULYE AINI SAHAJJER ASWAS SUVENDU R
POLICE E NOTICE BINAMULYE AINI SAHAJJER ASWAS SUVENDU R

আর জি কর নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পুলিশি নোটিশ পেলে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এইনিয়ে নিজের ই মেল আইডিও পোস্ট করেছেন তিনি।

নিজের এক্সহ্যান্ডেলে এক্সপোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, রাজ্যের পাশাপাশি দেশজুড়ে বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী কলকাতা পুলিশের নোটিশ পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য রাজ্য পুলিশ ও সাইবার ক্রাইম বিভাগেরও নোটিশ পেয়েছেন। সেই পোস্ট মোছার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গেই তাদের জরিমানা করার জন্য হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩ অনুসারে সেকশন ১৬৮ অনুসারে এই নোটিশ পাঠানো হচ্ছে। কেউ যদি মতামত প্রকাশের জন্য হেনস্থার শিকার হন আর পোস্টটি যদি অশ্লীল না হয় তবে তাঁকে বিনা পয়সায় আইনি সহায়তা দেওয়ার কথা বলেছেন তিনি। পুলিশের নোটিশ ও ব্যবহারকারীর নাম ও ফোননম্বর ইমেল আইডি-তে পাঠানোর কথা বলেছেন তিনি।