গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk পুলিশের উর্দি পরে কোটি টাকা লুট, ধৃত ৬ 

    পুলিশের উর্দি পরে কোটি টাকা লুট, ধৃত ৬ 

    0
    433
    পুলিশের উর্দি পরে ব্যবসায়ীর থেকে প্রায় এক কোটি টাকা লুঠের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোলের দুর্গাপুরে।
    যদিও লুটের টাকা এখনও উদ্ধার করা যায়নি।পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে দিল্লির এক ব্যবসায়ী গাড়িতে প্রায় এক কোটি টাকা নগদ নিয়ে কলকাতার দিকে যাচ্ছিলেন। ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্গাপুর থানা এলাকায় বেশ কয়েক জন তাঁর গাড়ি আটকায়। তাঁদের মধ্যে ছিলেন পুলিশের উর্দি পরিহিত দু’জন। ওই ব্যবসায়ীর অভিযোগ, তাঁর পরিচয়, গাড়ির কাগজপত্র দেখার পরেও সঙ্গে থাকা এক কোটি টাকা জোর করে কেড়ে নেন অভিযুক্তেরা। তার পরে তাঁকে হুমকি দেওয়া হয়। টাকা খুইয়ে সেই ব্যবসায়ী বৃহস্পতিবার রাতেই দুর্গাপুর থানায় অভিযোগ জানান। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীলকুমার চৌধুরী ডিসি (পূর্ব) অভিষেক মোদীকে এই ঘটনার তদন্তের দায়িত্ব দেন। তবে তদন্তের শুরুতেই কার্যত হতবাক হতে হয় পুলিশকে। জানা যায়, ওই লুটে অভিযুক্তদের মধ্যে রয়েছেন দুই পুলিশকর্মী। তাঁদের সঙ্গে ছিলেন সাসপেন্ড হওয়া এক পুলিশকর্মী। প্রথমেই এক অভিযুক্তকে পাকড়াও করেছিল পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও পাঁচ জনকে ধরা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তিন জন পুলিশকর্মী ছাড়া বাকি তিন জনের সঙ্গে ব্যবসায়ীর চেনাজানা ছিল।পাশাপাশি ওই চক্রে আর কারা রয়েছে, তারা কোন কোন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত, সে সবই খতিয়ে দেখা হচ্ছে।