
পুলিশের একাংশের রাজনীতিকরণ হয়েছে। কসবার গুলিকাণ্ডের ঘটনার মধ্যে এমনই মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
তাঁর পর্যবেক্ষণ একটা অংশ দুর্নীতিগ্রস্ত বটে। তবে পুলিশের অংশ এর প্রভাব এখনও পড়েনি। এই রোগ ছড়ানোর আগে আটকাতে হবে বলে মন্তব্য করেছেন বাজাপাল তিনি আরও বলেছেন স্পর্শকাতর বিষয়ে সরকারে সাবধানী পদক্ষেপ নেওয়া জরুরি। রাজ্যপালের কথায় রাজ্যে অশান্তি এবং দুর্নীতি একটা বড় সমস্যা। কেউ অস্বীকার করতে পারে না এরাজ্যে ভায়োলেন্স আছে। এটা বাংলার সংস্কৃতি নয়।
আগেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজভবন। সেই প্রসঙ্গে সিভি আনন্দ বোস বলেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্য সরকার রাজ্যপালকে রিপোর্ট দিতে বাধ্য।
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
