
কলকাতা পুলিশের একাংশ তোলাবাজিতে যুক্ত। দলীয় সভা থেকে পুলিশকেই আক্রমণ করেছেন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা।
ভাঙড়েড়ের বিজয়গঞ্জ বাজারের সভা থেকে ক্যানিং পূর্বের বিধায়ক বলেছেন ৪টে থানার ওসি ও ভাঙড় ডিভিশনের ডিসিকে বিষয়টি দেখতে বলেছেন। সওকত মোল্লা আরও বলেছেন কলকাতা পুলিশের দুই একজন অফিসার আছেন যাঁরা পুলিশের নামকে কলঙ্কিত করছেন। বিভিন্নরকমভাবে তোলা তুলছেন। ২দিন আগেই আরাবুল ইসলাম এবং সওকত মোল্লার গোষ্ঠীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। ভোজেরহাটে আরাবুলের অফিসে হামলার অভিযোগ ওঠে সওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ ভাঙচুর চালানো হয় আরাবুল ঘনিষ্ঠের গাড়িতে। আর রবিবার ভাঙড়ে দাঁড়িয়েই যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ নাম না করে আরাবুল ইসলামকে গদ্দার বলে আক্রমণ করেছিলেন।
