পুলিশের ওপর হামলা, গাড়িতে আগুন-ভাঙচুর, তপ্ত মালদা 

0
291
Power outage in Malda growing anger
Power outage in Malda growing anger
বিদ্যুৎ বিভ্রাটের অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত খোদ পুলিশ। মালদার মানিকচকে বিক্ষোভ-অবস্থান তুলতে গেলে পুলিশের গাড়িতে ভাংচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উন্মত্ত জনতার বিরুদ্ধে।
পরে নয়ানজুলিতে উল্টে ফেলে দেওয়া হয় পুলিশের গাড়িও। হামলায় আহত হয়েছেন মানিকচক থানার আইসি। ঘটনাকে ঘিরে ঘটনাকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে মালদার মানিকচক। মানিকচক এলাকার বাসিন্দাদের অভিযোগ, দিনে কখনও কখনও বিদ্যুৎ সংযোগ থাকলেও, রাতের দিকে সংযোগ থাকেই না। ফলে প্রচণ্ড গরমে রীতিমতো নাজেহাল হতে হয় তাদের। এমনকী ছেলেমেয়েদের পড়াশোনা বা অন্যান্য কাজও করা যায় না। তীব্র গরমে কয়েক অসুস্থ হয়ে পড়েছেন বলেও অভিযোগ। এই বিষয়ে বিদ্যুৎ দফতরকে বারেবারে জানিয়েও কোনও কাজ হয়নি। এরপরেই মালদা-চাঁচল রাজ্য সড়কেও রাস্তা অরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আর তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের উপরে চড়াও হয় উত্তেজিত জনতা। এমনকী পুলিশের গাড়িতে ভাঙচুরও চালান হয় বলে অভিযোগ। পরে উলটে দেওয়া হয় গাড়িটি।