পুলিশের গাড়ি ভাঙচুর, অবরোধ, রণক্ষেত্র করণদিঘি

0
2647
ছবি সৌজন্যে : নিজস্ব

পুলিশের গাড়িতে ভাঙচুর, রাস্তা অবরোধ করে বিক্ষোভ। দুর্ঘটনায় মৃত্যু ঘিরে রণক্ষেত্র উত্তর দিনাজপুরের করণদিঘি।

জানা গিয়েছে করণদিঘির রাঘপুর জরিপ মোড় এলাকায় একটি গাড়ি বাইক আরোহীকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। মহম্মদ লালচাঁদ নামে ওই ব্যক্তির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে জরিপ মোড় এলাকা। দেহ আটকে রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। পুলিশ গিয়ে অবরোধ তলতে গেলে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে জনতার ধস্তাধস্তি বেধে যায়।

ভাঙচুর করা হয় পুলিশের গাড়িতে। পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরেই দেহ উদ্ধার করে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।