পুলিশের জালে সুবোধ সিংয়ের ঘনিষ্ঠ সাহিল সিং

0
188
Subodh Singhs close friend Sahil Singh is in the police net
Subodh Singhs close friend Sahil Singh is in the police net

বেলঘরিয়ার রথতলায় ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে শ্যুটআউটের ঘটনায় এবার রাজ্য পুলিশের জালে সুবোধ সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী সাহিল সিং।

বিহারের নওয়াদা থেকে তাকে গ্রেফতার করে ব্যারাকপুর কমিশনারেট ও বেলঘরিয়া থানার পুলিশ। শনিবারই সাহিলকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশের দাবি, অজয় মণ্ডলের ওপর হামলার ব্লু-প্রিন্ট জেলে বসে তৈরি করেছিল সুুবোধ সিং। অন্য অপারেশনের মতো তৈরি করা হয় ছোট ছোট দল। ঠিক হয়, একদল ইন্টারনেট ভয়েস কলের মাধ্যমে জেল থেকে হুমকি-ফোন করবে। ব্যবসায়ীর ওপর হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ৩ হামলাকারীর হাতে তুলে দেওয়ার অ্যাসাইনমেন্ট ছিল সাহিলের। সেই মতো হামলার ৩-৪ দিন আগে নওয়াদা থেকে চারটি পিস্তল নিয়ে সাহিল এসে ওঠে হাওড়ার বেলিলিয়াস রোডের হোটেলে। সেখানেই অস্ত্র হাতবদল করে বিহারে ফিরে যায় সাহিল সিং।