পুলিশের দাদাগিরি, আক্রান্ত তৃণমূল কর্মী

0
520
POLICE ER DADA GIRI AKRANTO TMC KORMI
POLICE ER DADA GIRI AKRANTO TMC KORMI
মুর্শিদাবাদের তৃণমূলের যুব জেলা সভাপতি আসিফ আহম্মদকে প্রকাশ্যে মারধরের করার অভিযোগ উঠেছে মদ্যপ পুলিশকর্মীর বিরুদ্ধে। পুলিশের এই দাদাগিরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুরে।
জানা গিয়েছে , ইসলামপুর বাসস্ট্যান্ডে এলাকায় একটি ফলের দোকানে দাঁড়িয়েছিলেন মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব সভাপতি আসিফ আহম্মদ। ওই সময় দোকানের সামনে কেন গাড়ি দাঁড় করিয়েছেন , বলে মারধর করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে । এর আগেও একাধিকবার ইসলামপুর থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তবে এবার মদ্যপ অবস্থায় তৃণমূল যুব জেলা সভাপতিকে মারধর করার অভিযোগ উঠেছে। গোটা বিষয়টি পুলিশ সুপারকে জানিয়েছেন আসিফ আহম্মদ। ঘটনা প্রকাশ্যে আসতেই ইসলামপুর বাসস্ট্যান্ডে বিশাল জমায়েত  করেছেন তৃণমূলকর্মীরা।