পুলিশ-আদিবাসী ধস্তাধস্তি, জলকামান-কাঁদানে গ্যাস, রণক্ষেত্র শিলিগুড়ি

0
60

তির ধনুক নিয়ে অভিযান। ব্যারিকেড ভেঙে এগোনের চেষ্টা, পাল্টা জলকামান, কাঁদানে গ্যাস। আদিবাসীদের উত্তরকন্যা অভিযানে রণক্ষেত্র শিলিগুড়ি। ২৩ ডিসেম্বর ফাঁসিদেওয়ায় জমি দখলকে কেন্দ্র করে দুইপক্ষের অশান্তি বাধে। সেখানে এক অন্তঃসত্তাকে মারধরের অভিযোগ ওঠে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ১ জানুয়ারি মহম্মদ কাদের নামে ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ।