পুলিশ-ছাত্র সংঘর্ষে ফের রণক্ষেত্র ঢাকা, সিলেটে নিহত ১

0
820
fer ronokhetro dhaka
fer ronokhetro dhaka
পুলিশ-ছাত্র সংঘর্ষে ফের রণক্ষেত্র হয়ে উঠেছে ঢাকার বিস্তির্ণ অঞ্চল। ঢাকার উত্তরা এলাকার পাশাপাশি সিলেটেও অশান্তি ছড়িয়েছে।
সিলেটের হবিগঞ্জে ছাত্র-জনতার মিছিলে পুলিশ-আওয়ামী লীগের যৌথ হামলায় একজনের মৃত্যু হয়েছে বলে খবর। উত্তরার জমজম টাওয়ারের মোড় ও ১১ নম্বর সেক্টরের মাইলস্টোন স্কুলের সামনে ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ও সাউন্ড গ্রেনেড ছুঁড়লে একজন গুলিবিদ্ধ হুয়েছেন বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরার পাশাপাশি খুলনা ও সিলেটেও পুলিশ-ছাত্র সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সিলেটে ছাত্র-জনতাকে আটকাতে কাঁদানে গ্যাসও পুলিশ ব্যবহার করেছে অভিযোগ। শুক্রবার জুম্মা নমাজের শেষে রাজধানীর একাধিক স্থানে শিক্ষার্থী, চাকরীজীবী, শিল্পী, চিকিত্সকেরা বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন। বৃষ্টি উপেক্ষা করেই বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করছেন তাঁরা। মায়ের সঙ্গে ইতিহাসের সাক্ষী হতে দেখা গিয়েছে ছোট্ট একটি শিশুকেও। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিলের এমনই দৃশ্য সামনে এসেছে।