
পুরুষেরা সম্মান দিতে না পারলে নারীর সম্মান এক হাজার পুলিশ দিয়েও রক্ষা করা যায় না। দুর্গোৎসবের মাঝে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওই মন্তব্যের সমালোচনায় মুখর বিরোধীরা।
সিপিএম নেত্রী দীপ্সিতা ধরের খোঁচা, যিনি এই কথা বলেছেন, তিনি মহিলাদের সম্পর্কে যে ভাষায় কথা বলেছেন, সেটা আগে পরিবর্তন করুন। তার পর নয় সমাজ পরিবর্তনের কথা বলবেন। তৃণমূল সাংসদ বলেছেন, উৎসবে মেতেছে মানুষ। এই সময়ে মায়ের কাছে প্রার্থনা, অশুভ চিন্তার বিনাশ করে দাও।
তিনি আরও বলেছেন, পুরুষেরা সম্মান দিতে না পারলে নারীর সম্মান এক হাজার পুলিশ দিয়েও রক্ষা করা যায় না। তাই বাংলার সব পুরুষের কাছে আবেদন, প্রত্যেক মহিলার সম্মানরক্ষা করুন।
ছবি সৌজন্যে : নিজস্ব









