
পুলিশ পোষ্যদের মত তৃণমূলের তাবেদারি করছে। এভাবেই রাজ্য পুলিশকে বেলাগাম আক্রমণ করেছেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
তিনি বলেছেন পুলিশ রাজ্য প্রশাসনের কথা মাফিক বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা এফআইআর দায়ের করছে। কিন্তু যারা আসল দোষী তাঁদের বিরুদ্ধে পুলিশের কিছু করার ক্ষমতা নেই বলেও চরম কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন সন্দেশখালিতে পুলিশের নাকের ডগা দিয়ে দীর্ঘদিন যাবৎ তৃণমূলের নেতারা মহিলাদের পার্ট অফিসে ডেকে শারীরিক নির্যাতন করেছে। তারপরেও সেখানে কোনও ব্যবস্থা নিতে পারেনি পুলিশ। তবে পরবর্তীতে জানাজানি হতে পুলিশ পদক্ষেপ করেছে। দিলীপের আরও মন্তব্য বর্ধমান দুর্গাপুরেও বহু দাগি অপরাধী রয়েছে পুলিশ ওদের গায়ে হাত দেয় না।
