
সায়ন্তিকা, রেয়াতদের ৫০০ টাকা পেনাল্টি করে রাজ্যপাল ব্রিটিশ আইন চালু করতে চাইছেন বলে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভায় ৪ বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শপথ শেষে মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়ে রাজ্যপাল। রাজ্যপালের নির্দেশ সত্ত্বেও সায়ন্তিকা, রেয়াতদের শপথ ডেপুটি স্পিকার না করিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় করানোয় দুই বিধায়ককে চিঠি পাঠিয়ে ৫০০ টাকা পেনাল্টি করেছেন রাজ্যপাল এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী। আর তাতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর প্রশ্ন রাজ্যপালের কি সত্যিই টাকার প্রয়োজন। জলপানের টাকা দরকার। প্রয়োজনে তিনিই এর ব্যবস্থা করে দেবেন। মুখ্যমন্ত্রী আরও বলেছেন মন্ত্রীদের শপথ রাজভবনে হয়, বিধায়কদের শপথ বিধানসভায় হয়। হুঁশিয়ারি দিযে রাজ্যপালকে বলেছেন লাইনে চলতে, বেলাইনে যেন না চলেন। মুখ্যমন্ত্রীর আরও প্রশ্ন রাজ্যপাল কোনও রাজনৈতিক দলের প্রতি বায়াসড হন কি করে।
