পেয়ারা পাড়তে গিয়ে হরিদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট ২ শিশু

0
572
PEYARA PARTE GIYE HARIDEVPUR A BIDYUTH PRISHTHO 2 SHISHU
PEYARA PARTE GIYE HARIDEVPUR A BIDYUTH PRISHTHO 2 SHISHU
পেয়ারা পাড়তে গিয়ে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই শিশু। জানা গিয়েছে হরিদেবপুরের সৃজনীপার্কে একটি নির্মীয়মাণ বাড়ির ছাদে উঠে পেয়ারা পারতে গিয়েছিলো দুই শিশু।
বৃহস্পতিবার সন্ধেয় তাঁরা ওই নির্মীয়মাণ বাড়ির ছাদে ওঠে। সেখান থেকে পেয়ারা পাড়তে গিয়ে দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় ২ জনকেই তড়িঘড়ি এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তারা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। বিদ্যুতের তারে আকশি লেগে তড়িদাহত হয বলে খবর।