গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Malda পোকাযুক্ত খিচুড়ি শিশুদের, ধুন্ধুমার মালদা 

    পোকাযুক্ত খিচুড়ি শিশুদের, ধুন্ধুমার মালদা 

    0
    227
    মালদায় আইসিডিএস সেন্টারে দিনের পর দিন পোকা ধরা চালের খিচুড়ি খাচ্ছে শিশুরা। এমনই অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছে গ্রামবাসীরা।
    এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে  মালদার মানিকচক ব্লকের চৌকি মিরদাদপুর অঞ্চলের মাধব নগর এলাকায়। জানা গিয়েছে, দিনের পর দিন শিশুদের খাওয়ানো খিচুড়িতে পোকা পাওয়া যাচ্ছিল অভিযোগ, এরপরই মঙ্গলবার সকাল থেকেই আইসিডিএস সেন্টারের সামনে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় আইসিডিএস সেন্টারের কর্মীরা পৌঁছলে তাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা।
    এই বিষয়ে আইসিডিএস কর্মী কৃষ্ণা সরকার মানিকচক আইসিডিএস দফতরের উপর পোকা যুক্ত চাল দেওয়ার দায়ভার চাপিয়েছেন। গোটা ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।
    ছবি  সৌজন্যে : সোশ্যাল মিডিয়া