
পুণের পোর্শেকাণ্ডের মূল অভিযুক্ত কিশোরের মা শিবানী আগরওয়ালকে এ বার গ্রেফতার করল পুলিশ। প্রমাণ কারচুপির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।
এর আগে এই ঘটনায় কিশোরের বাবা এবং ঠাকুরদাকে গ্রেফতার করা হয়েছিল । পুণের রাস্তায় বিলাসবহুল গাড়ির ধাক্কায় দুজনের মৃত্যু হয় । অভিযোগ, ঘটনার সময় মত্ত ছিল কিশোর। সেই তথ্য আড়াল করতে সরকারি হাসপাতালে তার রক্তের নমুনা অন্য কারও সঙ্গে বদলে দেওয়া হয়েছিল বলে আগেই দাবি করেছিল পুলিশ। গ্রেফতার করা হয়েছে সসুন হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধান অজয় তাওরে, চিফ মেডিক্যাল অফিসার হরি হলনোর এবং এক পিয়নকে । তদন্তকারীদের বক্তব্য, ওই নাবালকের বদলে তার মেয়ে রক্তের নমুনা দেওয়া হয়েছিল সসুন হাসপাতালে। সেই মহিলা রক্ত পরীক্ষার সময়ে উপস্থিত ছিলেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই পলাতক ছিলেন কিশোরের মা। অভিযুক্তকে প্রথমে জামিন দিলেও পরে তাকে আটক করে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে ।
