
একদিকে প্রতিবাদ মিছিল অন্যদিকে তদন্ত এই তোলপাড়ের মধ্যে আবারও ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের।
জুলাইয়ের বাস্তিল দুর্গ ধ্বংসের কথা মনে করিয়ে দিয়ে সেপ্টেম্বরে পোস্ট করেছেন তৃণমূল সাংসদ। জুলাই ১৭৮৯, বাস্তিল দূর্গ মাটিতে মিশিয়ে দিয়েছিল বিক্ষোভকারীরা। জন্ম হয়েছিল ঐতিহাসিক ফরাসি বিপ্লবের। পোস্ট করেছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। এর আগে মেয়েদের রাত দখলের কর্মসূচিকে সমর্থন থেকে শুরু করে বাড়ির সামনে আর জি করের নির্যাতিতার বিচারের দাবিতে ধর্না। সিপি বিনীত গোয়েলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবিও জানিয়েছিলেন সুখেন্দুশেখর রায়।
