প্যাণ্ডেল-প্রতিমায় ভিড় টানছে জেলার পুজোও

0
89

কলকাতাকে টেক্কা দিচ্ছে জেলার একাধিক পুজো। থিম থেকে প্রতিমা, সঙ্গে দৃষ্টিনন্দন আলো, দেখে বোঝার উপায় নেই কলকাতা না জেলা। নদিয়ার কল্যাণীর রথতলা সর্বজনীন এবছরের থিম আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। মণ্ডপের নকশায় মন্দিরের স্থাপত্যরূপ তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জায়। অন্যদিকে ভিড় উপচে পড়ছে কল্যাণীর আইটিআই লুমিয়াস ক্লাবের পুজোয়। মায়ানমারের সিনবিউম প্যাগোডার আদলে তৈরি মণ্ডপ তার সঙ্গে আলোর খেলা তাক লাগিয়ে দিয়েছে মানুষজনকে। শুধু নদিয়ায় নয় দুর্গাপুর, আসানসোলের বেশ কয়েকটি পুজোয়।