প্যারালিম্পিক্সে ইতিহাস ভারতের, তিরন্দাজিতে সোনা

0
181
Indias history in Paralympics gold in archery
Indias history in Paralympics gold in archery
আবার প্যারালিম্পিক্সে সোনা জিতেছে ভারত। তিরন্দাজ হরবিন্দর সিং পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ডব্লিউ২ বিভাগে পোল্যান্ডের লুকাজ সিজ়েককে ফাইনালে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন।
পাশাপাশি প্যারালিম্পিক্সে তিরন্দাজিতে প্রথম সোনা জেতার নজির তৈরি করেছে ভারত।ফাইনালে ছয় সেটের ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখেন হরবিন্দর সিং। প্রথম থেকেই এগিয়ে ছিলেন তিনি। হরবিন্দর সিং ২৮-২৪, ২৮-৩৭, ২৯-২৫ ফলে লুকাজকে হারান। প্যারালিম্পিক্সে হরবিন্দর সিংয়ের সাফল্যের পর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন, প্যারালিম্পিক্সে পুরুষদের ব্যক্তিগত রিকার্ভে সোনা জেতার জন্য হরবিন্দর সিংকে অনেক অভিনন্দন। সোনা জিতে সকলকে গর্বিত করেছেন তিনি।পাশাপাশি তাঁর খেলার ধরণ নিয়েও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।